দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. নিয়াজ আহমদ খান।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি শিক্ষামন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সংক্রান্ত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করা হবে বলে জানান উপাচার্য। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সার্বিক বিষয় শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
জে আই