দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা নেওয়া হচ্ছে আজ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টানে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নমুনা দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এবং সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বাক্ষর করেছেন। এর আগে, ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, জাকসু নির্বাচনে সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানো হবে।
বাধ্যতামূলক ডোপ টেস্টের উদ্যোগটি মূলত নিশ্চিত করতে যে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কেউ মাদকাসক্ত নয়। এ বিষয়ে কয়েকজন প্রার্থী ও শিক্ষার্থী আগেই দাবি জানিয়েছিলেন।
উল্লেখ্য, ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে। জাকসুতে মোট ২৫টি পদের জন্য ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জে আই