• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রার ৫৬ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিবেদক
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠার ৫৬ বছরে পদার্পণ করা দেশের একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়টি গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রায় গাঁথা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১২ জানুয়ারি) পালন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭০ সালের ২০ আগস্ট এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম ‘জাহাঙ্গীরনগরের’ সঙ্গে মিল রেখে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামকরণ করে তৎকালীন সরকার। ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৯৭৩ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়।

২০০১ সাল থেকে উদ্বোধনী দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্নে, ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান, এই চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বর্তমানে জাবিতে রয়েছে ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও চারটি ইনস্টিটিউট। বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত মোট ১২ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ছেলেদের ১১টি ও মেয়েদের ১০টি, মোট ২১টি আবাসিক হল।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৭১২ জন। শিক্ষাছুটিসহ বিভিন্ন ছুটিতে রয়েছেন ১০৬ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে ৩৫৩ জন কর্মকর্তা নিযুক্ত আছেন। এছাড়া রয়েছেন ৯৪০ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৫৪৮ জন চতুর্থ শ্রেণির কর্মচারী।

‘সাংস্কৃতিক রাজধানী’ জাহাঙ্গীরনগর প্রতিবছরের ন্যায় এবারও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টায় পুরাতন কলা ভবনের সামনে ‘মৃৎমঞ্চে’ জমায়েত হয়েছেন সংশ্লিষ্টরা। এরপর সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

সারা দিনব্যাপী প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচি, যেমন- শোভাযাত্রা, রাগিণী সংগীত, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সবশেষে, রাত সাড়ে ৮টায় জাকসু আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শেষ হবে।

মুক্তবুদ্ধি ও মুক্ত সংস্কৃতি চর্চা করেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অঙ্গনে নানাবিধ কার্যক্রম ও সাফল্য জাবিকে এনে দিয়েছে সংস্কৃতিক রাজধানীর খেতাব।

এবি/

  • জাবি
এ সম্পর্কিত আরও খবর
ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
উড়ো চিঠিতে হুমকি, থানায় জিডি করলেন জাবি অধ্যাপক 
উড়ো চিঠিতে হুমকি, থানায় জিডি করলেন জাবি অধ্যাপক 
জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহারুল
জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহারুল
‘পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার হিপোক্রেসি মানুষ বুঝে’
‘পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার হিপোক্রেসি মানুষ বুঝে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।