• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

নবীণদেরকে নির্যাতনের অভিযোগে বাকৃবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

নবীণদের গেস্টরুম করানোর অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ২৭ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১২ জানুয়ারি) রাতে হলে গিয়ে গেস্টরুম করানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কতৃর্পক্ষ।

বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ওই হলের লেভেল—১, সেমিস্টার—২, লেভেল—২, সেমিস্টার—২ এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছে।

জানা যায়, গত শনিবার রাত ৯টায় হলের রিডিং রুমে ১ম বর্ষের শিক্ষার্থীদেরকে ডাকা হয়। সকলের মোবাইল ফোন রুমে রেখে আসতে বলা হয় এবং গেস্টরুমের শুরুতেই কারোর কাছে মোবাইল আছে কি না সেটি তল্লাশি করা হয়। এরপরে ২য় বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম (সাইকেল চালানো যাবে না, ২য় তলায় যাওয়া যাবে না, বড় ভাইদের সঙ্গে দিনে যতবার দেখা হবে ততবার সালাম, পরিচয় ও হ্যান্ডশেইক করতে হবে, হলে লুঙ্গি পড়া যাবে না, হলের গ্রন্থাগারে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে না, হলের ক্যান্টিনে যাওয়া যাবে না ইত্যাদি) নবীন শিক্ষার্থীদেরকে জানান সেগুলো তাদেরকে মানতেই হবে।

এরপরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এসে নবীনদের কিছু দাবি—দাওয়া জানতে চান। নবীনরা তাদেরকে হলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা জানায়।

আরও পড়ুন

পাঠ্যবই থেকে সড়ানো হলো ‘আদিবাসী’ গ্রাফিতি

‘পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান’

এরপরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা চলে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কেন বড় ভাইদের কাছে সমস্যাগুলো বলল। এরপরে ছোটোখাটো ভুল উল্লেখ করে (হাত বাকা রেখে দাঁড়ানো, হাত সামনে রেখে দাঁড়ানো, মাথা উঁচু বা নিচু করে রাখা ইত্যাদি) নবীনদের একজন একজন করে ডেকে ডেকে গালিগালাজ করা হয় এবং বিভিন্ন উদ্ভট শাস্তি দেওয়া হয় (১০ রকমের হাসি, ১০ রকমের সালাম, গাছে ঝুলে থাকার অভিনয় করা, নাচ করা ইত্যাদি)। এমন পরিস্থিতিতে ভীত—সন্ত্রস্ত হয়ে প্রথম বর্ষের একজন মাথা ঘুরে পড়েও যায়। পরে তাকে হলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে নবীনদের গেস্টরুম শেষ হয়। পরে তাদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী হলের ঘটনায় ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের ছাত্র আর বাকিদের এটাচমেন্ট অন্য হলে। কিন্তু তারা সোহরাওয়ার্দী হলে থাকে। সোহরাওয়ার্দী হলের ২৭ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং অধিকতর শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। যারা এই হলের ছাত্র না কিন্তু অবৈধভাবে থাকে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

কে

  • কৃষি বিশ্ববিদ্যালয়
এ সম্পর্কিত আরও খবর
‘বিএনপি সরকারে এলে লক্ষ্মীপুরে কৃষি অর্থনৈতিক জোন ও বিশ্ববিদ্যালয় হবে’
‘বিএনপি সরকারে এলে লক্ষ্মীপুরে কৃষি অর্থনৈতিক জোন ও বিশ্ববিদ্যালয় হবে’
বাকৃবিতে গবেষণা প্রকল্পের উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি
বাকৃবিতে গবেষণা প্রকল্পের উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি
বাকৃবিতে ভিসিসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ 
বাকৃবিতে ভিসিসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ 
শ্রমিকদলের সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল
শ্রমিকদলের সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।