• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

‘বিএনপি সরকারে এলে লক্ষ্মীপুরে কৃষি অর্থনৈতিক জোন ও বিশ্ববিদ্যালয় হবে’

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
  ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, কৃষি ফসল উৎপাদনে স্বনির্ভর ভূমি আমাদের লক্ষ্মীপুর। স্বল্প খরচে ভালো ফসল উৎপাদন হয় এখানে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন করা হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দল আয়োজিত মহিলাদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘বর্তমানে লক্ষ্মীপুরে মাদক একটি বড় সমস্যা। এটি নির্মূলে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ দরকার। সেটি আমরা ক্ষমতায় গেলে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করবো। মাদক সমাজে থাকবে না। মাদক কারবারি ও সেবনকারীদের ঠিকানা হবে কারাগার অথবা বিদেশ।’

তিনি বলেন, ‘কৃষিপণ্যের পাইকারি মার্কেট করা হবে। যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যেখানে আমাদের সন্তানরা পড়ালেখা করবে। এসব কিছু আমি এ্যানীর পক্ষে করা সম্ভব। কারণ, খালেদা ও তারেক রহমানের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির এ নেতা বলেন, ‘কিছুদিন পরে সংসদ নির্বাচন। এমন কোন কাজ করা যাবে না, যাতে করে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। ধানের শীষের সমর্থন কমে যাবে। শালিসি বাণিজ্য করা যাবে না। এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না। পেশীশক্তি দেখিয়ে মানুষ ভয়ভীতি দেখানো যাবে না। যারা এসব করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

ডামুড্যায় উপজেলা আ.লীগ নেতা-সহ অর্ধশতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

‘পাশের দেশে বসে দেশে ঢোকার চিন্তা— সেটা আর হবে না’

জামায়াতের সমালোচনা করে এ্যানী বলেন, ‘ওরা আমাদের ‘ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড’ নিয়ে সমালোচনা করে। ওনারা বলে, কাঁধে বস্তা নিয়ে হযরত ওমরের মতো বাড়ি-বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেবে। এই আধুনিক ও বিজ্ঞানের যুগে, জামায়াত-শিবির এবং দাঁড়িপাল্লার প্রার্থীর এ ধরণের প্রচারণা অযৌক্তিক। এই সময় কথা বলতে হিসাব-নিকাশ করে বলতে হয়। অথচ তারেক রহমান, পরিকল্পিত দেশ গঠনের লক্ষ্যে। ফ্যামিলি ও স্বাস্থ্য কার্ডসহ অন্যান্য সহায়তা দেওয়ার কথা বলেছেন। সেটি ক্ষমতায় গেলে, তিনি বাস্তবায়ন করবেন। এটি করলে, বস্তা কাঁধে করে বাড়িতে পৌঁছে দেওয়ার দরকার হবে না। এছাড়া সেটি বিজ্ঞান ও বাস্তবসম্মত নয়।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সেক্রেটারি সুমি ভূঁইয়াসহ আরও অনেকে।

/এবি

  • এ্যানী চৌধুরী
  • বিএনপি
  • লক্ষ্মীপুর
  • কৃষি বিশ্ববিদ্যালয়
এ সম্পর্কিত আরও খবর
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান: তারেক রহমান
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান: তারেক রহমান
চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
বিএনপি প্রার্থীকে ঋণখেলাপি উল্লেখ করে ব্যাংকের চিঠি
বিএনপি প্রার্থীকে ঋণখেলাপি উল্লেখ করে ব্যাংকের চিঠি
বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা
বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।