দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) -তে হাল্ট প্রাইজ ২০২৪-২৫ এর অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পঞ্চমবারের মতো শুরু হওয়া এই আয়োজনের রেজিস্ট্রেশন চলবে ১৮ ডিসেম্বর(বুধবার) থেকে আগামী ৩১ ডিসেম্বর(মঙ্গলবার) পর্যন্ত।
কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো: মুজাহীদুল ইসলাম নিশ্চিত করেন এইসব তথ্য।
এবারের হাল্ট প্রাইজ-২০২৪-২৫ এর থিম হচ্ছে এসডিজি -এর ১৭টি গোল। যেকোনো একটি বা একাধিক গোল এর সমন্বয়ে একটি বিজনেস আইডিয়া প্রদান করতে পারবে একটি টিম।
এছাড়াও এবারের হাল্ট-প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগাতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।ধাপ তিনটি হলো 'আইডিয়া সাবমিশন','অনলাইন প্রেজেন্টেশন' ও ' ফাইনাল পিচ'।তিনটি ধাপের প্রথম দুইটি ধাপ অনুষ্ঠিত হবে অনলাইনে ও চূড়ান্ত ধাপটি অনুষ্ঠিত হবে অফলাইনে।প্রতিযোগিতার প্রত্যেক দলে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ম ২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর মো: মুজাহীদুল ইসলাম বলেন, "শীতকালীন অবকাশের এবং রেজিস্ট্রেশন টাইমলাইন প্রায় একই সময় হওয়ায় এবার মুলত অনলাইন রেজিস্ট্রেশন এর দিকেই বেশি জোর দিচ্ছি আমরা। আমাদের পেইজে রেজিস্ট্রেশন লিংক সহ অন্য সকল ডিটেইল দেওয়া আছে।
এছাড়াও রেজিস্ট্রেশন লিংক এর সঙ্গেই সবার সুবিধার্থে একটি ‘গাইড বুক' প্রদান করেছি যাতে সবাই রেজিস্ট্রেশন এর আগে হাল্ট প্রাইজ, এবারের চ্যালেঞ্জ, তিনটি ভিন্ন ভিন্ন রাউন্ডের ডিটেইলস আরও অন্যান্য সবকিছু নিয়ে ভালোভাবে ধারণা নিয়ে তারপর তাদের টিম নিয়ে রেজিষ্ট্রেশন করতে পারে।
ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার প্রত্যাশা এটাই যে, বিশ্বের সবচেয়ে বড় বিজনেস কম্পিটিশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাতে নিশ্চিত করতে পারি, এবং এমন কিছু টিম, এমন কিছু আইডিয়া খুজে বের করা যা পুরো দেশের সামনে, এবং পরবর্তীতে দেশের বাইরেও আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারে।"
উল্লেখ্য,প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১ টি দেশের প্রায় ১৫০০এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তীতে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। জাতিসংঘের তত্ত্বাবধায়নে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন ইউএস ডলার (প্রায় সাড়ে ৮কোটি টাকা) পুরস্কার হিসেবে দেওয়া হয়।
হাল্ট-প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতার কোনো রেজিস্ট্রেশন ফি নেই।
এফএইচ