দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির তার দপ্তরে ১৪ কর্মদিবস অনুপস্থিত থেকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি পদত্যাগপত্রটি পেয়েছি।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদ হতে আজ ২৮ আগস্ট ২০২৪ তারিখ অপরাহ্নে পদত্যাগ করলাম। যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছি। আমার জানা মতে কারো প্রতি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হয়নি। সকল অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।
উপ-উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেননি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির। সব মিলিয়ে তিনি ১৪ কর্মদিবস তার দপ্তরে অনুপস্থিত থেকে আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আরএ