দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে, কোটা আন্দোলনরত শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ জাতীয় সংবাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট নেই।
প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ জাতীয় গুজব রটানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরএ