• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে চাকরিপ্রার্থীদের অসন্তোষ 

শিক্ষা
  ০২ নভেম্বর ২০২৪, ১৬:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ফল প্রকাশিত হয়। এরপরই ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক চাকরিপ্রার্থী।

নোয়াখালী এলাকা থেকে বেশি অভিযোগ এসেছে ‘মেঘনা সেট’ নিয়ে। সেটের পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের অধিকাংশের নাম আসেনি।

জেলার কাউসার ইসলাম বাবু নামের এক পরীক্ষার্থী অভিযোগ করেন, ‘নোয়াখালী জেলার মেঘনা সেটে কারও রেজাল্ট আসেনি। এর আগে প্রিলির সময়ও এমন হয়েছে। রেজাল্ট পুনরায় মূল্যায়ন করার পর তা এসেছিল। ঠিক একই সমস্যা এখনো হয়েছে। তাই রেজাল্ট পুনর্মূল্যায়ন করা হোক।’

লক্ষ্মীপুর জেলায় মেঘনা সেটের মাকসুদুর রহমান এক পরীক্ষার্থী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মেঘনা সেটের কারও চূড়ান্ত রেজাল্ট আসেনি। এর আগে লিখিত পরীক্ষার রেজাল্টও প্রথমে আসেনি। পরে আমরা পুনরায় মূল্যায়ন করে প্রকাশ করলে আমাদের রেজাল্ট আসে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, রেজাল্ট পুনরায় মূল্যায়ন করার জন্য।’

অন্যদিকে চাঁদপুর জেলা থেকে কয়েকজন ‘মেঘনা সেট’ নিয়ে অভিযোগ করে বলেন, তাদের কারও ফল আসেনি। তবে দ্যা ডেইলি ক্যাম্পাস চাঁদপুর জেলায় মেঘনা সেটে উত্তীর্ণ হয়েছে এমন কয়েকটি ফল নিশ্চিত হয়েছে।

মিঠুন চন্দ্র শীল, রিজায় উদ্দিন সুমন, নাজমুল ইসলাম অন্তর নামের একাধিক প্রার্থী মেঘনা সেটে ফল এসেছে বলে জানিয়েছেন। তবে চট্টগ্রাম বিভাগের অনেক প্রার্থী মেঘনা সেটে ফল পায়নি বলে অভিযোগ করেছেন।

এ ছাড়া ঢাকা বিভাগের, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার একাধিক প্রার্থীও তাদের মেঘনা, সুরমা, যমুনা, পদ্মা সেট নিয়েও অভিযোগ করেছেন।

মাদারীপুরের শিবচর থেকে এক নারী প্রার্থী বলেন, ‘লিখিত পরীক্ষাসহ মৌখিক পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম। ভাইভার স্যারেরা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন আমার ওপর, কারণ তাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি সঠিক এবং সাবলীলভাবে দিয়েছিলাম। এ ছাড়া আমার সার্টিফিকেটেও ফুল মার্কস থাকে। আমি একটি সুনামধন্য কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেছি। আসলে এত ব্যাখ্যা দেওয়ার একটাই কারণ, আমি সব ভালো দেওয়ার পরও রেজাল্ট আসলো না, আমার সেট ছিল মেঘনা এবং আমার জানা মতে মেঘনা সেটের কারোরই রেজাল্ট আসেনি। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে বিষয়টি খতিয়ে দেখার।’

অন্যদিকে সুরমা সেটের অভিযোগ নিয়ে শাইখুল আলম শারবিক নামের একজন ফেসবুকে লেখেন, ‘আমি ঢাকা বিভাগ থেকে সুরমা সেটে বিজ্ঞান কোটা নিয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্ট আসেনি। অনেকেই দেখলাম বলছে, ঢাকা বিভাগে সুরমা সেটের রেজাল্ট আসেনি। তারপর আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি ও মানিকগঞ্জের সুরমা সেট। মার্ক ছিল ৬৯। ওর রেজাল্ট আসছে। তাই ওকে বললাম, এডমিটের ছবি দিতে, যাতে অনেকের কনফিউশন দূর হয়। এখন দেখেন, যা ভালো বোঝেন।’

এ ছাড়া এর আগে লিখিত পরীক্ষায় যাদের ফল পুনর্মূল্যায়নের পরে এসেছে, তাদের একটি অংশ অভিযোগ করে বলে, আগের পরীক্ষার মতো এবারও তাদের ফলাফলে সমস্যা হয়েছে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফারুক আলম অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আরও পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে ইউল্যাবের শিক্ষার্থীদের প্রতিবাদ 

সাত কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষা হলেও দীর্ঘদিনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। চার মাসের বেশি সময় অপেক্ষা করছেন তৃতীয় ধাপের ফল প্রত্যাশীরা।

এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো দ্রুত সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য তারা তিন মন্ত্রণালয়ে আবেদনও করেছিলেন।

কে

  • প্রাইমারী
  • সহকারী
  • শিক্ষক
  • ফল
এ সম্পর্কিত আরও খবর
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন পবিপ্রবি শিক্ষক
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন পবিপ্রবি শিক্ষক
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।