দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের ৯নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল সরদার (৩২) তারতীলুল কুরান হিফজ মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদরাসায় পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে কালিরবাজার এলাকায় যাচ্ছিলেন নুরুল সরদার। নতুন বাসস্ট্যান্ড এলাকায় নুরুল সরদার আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা মাদরাসা শিক্ষককে উদ্ধার করে মাদারীপুর জেলা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন মামুন জানান, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় নুরুল সরদার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরএ