দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান ২০২৪ এর ৬৮ অনুযায়ী সভাপতি পদে থাকা সবাইকে অপসারণ করা হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে ইউএনও, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনাররা তার প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
এদিকে দাবি ওঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার। কারণ দুর্নীতিগ্রস্ত পরাজিত শক্তির বড় অংশ এখানে জড়িত বলে করেন মনে করেন অনেকে।
এফএইচ