দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবিলম্বে বুয়েটে কমিটি ঘোষণা করতে এবং নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি পুনরায় সূচনা করতে কেন্দ্রীয় ছাত্রলীগকে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
তিনি বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত।
রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীর প্রবেশের অধিকার রয়েছে। বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান বলা লিগ্যাল৷ এটাতে কেউ বাধা দিলে আমরা জীবন বিলিয়ে দেব, বাধা দেওয়া সেই হাতকে গুঁড়িয়ে দেব৷
সৈকত বলেন, একসময় বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষণ শোনা যেত না, জয় বাংলা স্লোগান দিতে দিত না। তারাই আজকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছে। ধর্মকে পুঁজি করে তারা রাজনীতি করতে চাচ্ছে। বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করতে চাওয়াটাই একটা রাজনীতি।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেন, আমরা দেখেছি আমাদের এক ভাই ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে অংশ নিয়েছেন। যার কারণে তার হলের সিট কেঁড়ে নেওয়া হয়। আমরা বুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ভাই রাব্বির সিট ফেরত দেওয়ার দাবি জানাই। অন্যথায় যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা হবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, সিলেটের টাঙ্গুয়ার হাওরে শিবির ও জঙ্গি সদস্যরা মিটিং করলেও তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। সেখানে (বুয়েট) শিবিরসহ অন্যান্য নিষিদ্ধ সংগঠনের কমিটি থাকলেও মুক্তিযুদ্ধের পক্ষের কোনো প্রোগ্রামে অংশ নিলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের দাবি, বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে হবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন।
এও