দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তালশহর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। দুপুরে গ্রেপ্তার জাহিদুলকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এফএইচ