• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী
  • বেগমগঞ্জ

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচীকে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আপন চাচীকে হত্যার অভিযোগ উঠেছে ইমরান খান আকাশ (২৬) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৩ নভেম্বর) কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। এতে অভিযুক্ত ইমরান খান আকাশকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলাতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়ননের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর হাসপাতালের টেক এলাকায় ওই ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নারী মারা যান।

অভিযুক্ত ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ওয়ার্ডের বর্তমান কমিটির সহ-সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন কন্যার জননী নিহত তাজ নাহার বেগম (৪৬) সম্পর্কে ধর্ষক ইমরান খান আকাশের চাচী হন। আট মাস আগে ইমরানের চাচা ও ভুক্তভোগীর স্বামী আলমগীর খান মারা যান। গত বুধবার (৩০ অক্টোবর) রাতে অভিযুক্ত আকাশ তার সহযোগিদের নিয়ে তাজনাহারকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরনসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, স্বামীহারা তাজনাহারকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইমরান খান আকাশ গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না। অন্যদিকে সন্ত্রাসী আকাশকে গ্রেপ্তার না করলে সে তাজনাহারের তিন এতিম শিশু কন্যার ক্ষতি করতে পারে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, তাজনাহার আহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এখন তার মৃত্যুতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি শুনেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএ

  • নোয়াখালী
  • ধর্ষণ
  • মানববন্ধন
এ সম্পর্কিত আরও খবর
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য!
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য!
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকেকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকেকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।