দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া অস্ত্রের প্রতি তার রয়েছে বিশেষ আকর্ষণ।
এ বিষয়ে পুলিশ জানায়, রায়হান শরীফের হেফাজত থেকে সোমবার (৪ মার্চ) সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক জুলহাজ উদ্দীন বলেন, গুলিবিদ্ধ শিক্ষার্থী আরাফাত আমিনের বাবার করা মামলায় শিক্ষক রায়হানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে গ্রেপ্তারের পর তার মুঠোফোন ঘেঁটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের বহু ছবি পাওয়া গেছে। আরও অস্ত্র আছে কি না, খোঁজ নিতে গতকাল তাকে নিয়ে তার বিএ কলেজ রোডের প্রফেসর গার্ডেন নামের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসা থেকে নতুন কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
এ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় গতকালই রায়হান শরীফকে আটক করা হয়। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, একটি বিদেশি পিস্তল তিনি লাখ টাকায় কিনেছিলেন। অস্ত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল।
ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখলেই ডাউনলোড করে রাখতেন। এরপর বিদেশি অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়েন। রায়হান শরীফের মুঠোফোনের হোয়াটস অ্যাপে দেখা গেছে, একজন চিকিৎসক তার কাছে জানতে চেয়েছিলেন তিনি কিসের ব্যবসা করেন। জবাবে তিনি লিখেছেন, অস্ত্র কেনাবেচার ব্যবসা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রায়হান শরীফের বিরুদ্ধে গতকাল রাত ১২টার পর থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী গুলিবিদ্ধ শিক্ষার্থী আরাফাত আমিনের বাবা আবদুল্লাহ আল আমিন। এই মামলায় তিনি তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন।
এছাড়া সিরাজগঞ্জ ডিবির উপ-পরিদর্শক আবদুল ওয়াদুদ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে রায়হান শরীফের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।
প্রসঙ্গত, শিক্ষক রায়হান শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। সোমবার (৪ মার্চ) ক্লাসে আরাফাত নামে এক ছাত্রকে গুলি করে আলোচনায় আসেন তিনি।
জেডএ