দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ গ্রেপ্তার ৪ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিকেলে আসামিদের আদালতে হাজির করে ৭দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে বেঁধে রেখে পাশের জঙ্গলে নিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান ও তার সহযোগী। এ ঘটনার মূলহোতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর। তবে ঘটনার পরই তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
ঘটনার পর রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সাভার থানা এলাকা থেকে মূল হোতাকে গ্রেপ্তার করে পুলিশ। আর ক্যাম্পাস থেকে সাব্বির হাসান, সাগর সিদ্দীকি এবং হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতে তোলা হলে এ ৪ জনকে রিমান্ডে পাঠান বিচারক।
তবে এ মামলার আরও দুই আসামি জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক নওগাঁর পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মুরাদ হোসেন এবং একই গ্রামের বাসিন্দা মো. মামুনুর রহমান মামুন এখনও পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, ভুক্তভোগী ও তার স্বামী সূত্রে জানা যায়, ওই দম্পতির বাড়িতে ভাড়া থাকতেন মামুন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখেন। এরপর তার স্ত্রীর মাধ্যমে নিজের রেখে আসা জিনিসপত্র আনতে বলেন মামুন। ওই নারী জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে আসলে মামুন হলের ভেতরের ওই কক্ষে সেগুলো রেখে আসেন। সবশেষে তার স্বামী অন্যদিক থেকে আসবেন বলে ভুক্তভোগী নারীকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে ধর্ষণ করে মোস্তাফিজুর ও মামুন।
জেডএ