দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানি করেছে কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে বলে একটি বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট অথবা বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র্যাগিং শৃঙ্খলাপরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ গইনয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ