দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহিন আনাম আচঁল নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসায় তার মৃত্যু হয়।
নিহত আচঁল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
জানা যায়, জাহিন আনাম আঁচল ভিকারুননিসা স্কুলের প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিল। কয়েকদিন আগে সে ডেঙ্গু আক্রান্ত হয়। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিল জাহিন। বৃহস্পতিবার সে মারা যায়। এ নিয়ে গত দুই মাসে ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার তিন ছাত্রীর।
ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, জাহিন আনাম আঁচল আমাদের মূল শাখার দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। বাংলা ভার্সনের ‘বি’ সেকশনে তার রোল ছিল ১৯। যতদূর জেনেছি, সে খুব ভালো মেয়ে ছিল।
এদিকে, জাহিনের অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
আরএ