দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে জুনিয়র এক নারী সহকর্মীকে প্রমোশনের লোভ দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ আগস্ট) ওই নারীর সঙ্গে তার অনৈতিক প্রস্তাবের ১৪ মিনিট ৩১ সেকেন্ডের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ফোনালাপের সময় ওই নারী সহকর্মী মিজানুর রহমানের প্রস্তাব নাকচ করে দেন। তবে এটি অপপ্রচার বলে দাবি ডেপুটি রেজিস্ট্রারের।
এদিকে, যৌন হয়রানির শিকার পবিপ্রবি’র ওই নারী কর্মকর্তা এ বিষয়ে এখনও কোনো কথা বলতে রাজি নয়। তবে কর্মস্থলে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা উচিত বলে জানান।
মিজানুর রহমান টমাস জানান, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করতে পারেনি। নির্দিষ্ট কিছু শক্তিশালী মহল তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, একটি কমিটি করা হবে। তারপর তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নারীর জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে যৌন হয়রানির বিষয়ে কর্মক্ষেত্রের শৃঙ্খলা বিধি অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে হাইকোর্টের।
আরএ