দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে। গত বছর এ সংখ্যা ছিল ৩৪৫টি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ বছরের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
তবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিয়ে তথ্যে অসংগতি রয়েছে। সরবরাহ করা তথ্যে এক জায়গায় ৯ হাজার ৩৯০টি এবং অন্য জায়গায় ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে।
এমএম/