দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
শনিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর (রোববার) সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। নির্ধারিত দিনে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইন্সটিটিউটে উপস্থিত থাকাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও ক্লাসের সময়সূচি ইন্সটিটিউট ও বিভাগসমূহকে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি ক্লাস শুরু করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত ২০ জুন। অনলাইনে আবেদন চলে ২৭ জুন পর্যন্ত। পরবর্তীতে ৪টি মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলে বিশ্ববিদ্যালয়টিতে।
আরএ