• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

উদ্যোক্তা হতে তরুণদের জন্য ২০ লাখ টাকার প্যাকেজ, মিলবে যেভাবে

বাণিজ্য, দেশ টিভি
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় প্রতিটি উপজেলায় ১০ জন করে উদ্যোক্তাকে অর্থায়ন ও অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৮ জেলার ৬৪ উপজেলার তরুণেরা এই তহবিলের জন্য আবেদন করতে পারবেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ সম্মেলনে এই তহবিলের বিস্তারিত প্রকাশ করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির জন্য আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই এই তহবিলের জন্য আবেদন করা যাবে। ১৭ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে।

মুখপাত্র জানান, এটি প্রচলিত অর্থে প্রতিযোগিতা নয়। এর আওতায় ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা ব্যবহার করে উপজেলা পর্যায়ে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও চিহ্নিত করবে। তাদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই করে অর্থায়ন করবে।

নির্বাচিত উদ্যোক্তারা প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর অর্ধেক ব্যাংকঋণ ও বাকি অর্ধেক অনুদান। গ্রাহক পর্যায়ে সুদ/মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ হতে ৭ শতাংশ। ঋণের ক্ষেত্রে সহায়ক জামানতের প্রয়োজন হবে না। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। সে ক্ষেত্রে ঋণ হিসাবটি প্রচলিত নিয়মে শ্রেণীকৃত হয়ে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন। পরবর্তীকালে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন তিনি।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি

বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক, আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছর বা তার কম ও সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা, তিনি আবেদন করতে পারবেন। আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা আবশ্যক নয়। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা কিংবা প্রযুক্তিভিত্তিক—সব ধরনের বৈধ উদ্যোগ সমান বিবেচনায় আসবে। আবেদন সম্পূর্ণ বিনা মূল্যে ও সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফর্মের মাধ্যমে করা যাবে।

যারা আবেদন করতে পারবে

প্রাথমিকভাবে ৮টি বিভাগের ৮টি জেলার মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা-অন্তর্গত ৬৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে সর্বমোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও এই কর্মসূচি সম্প্রসারিত হবে। এর আওতায় প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা করা হবে।

১৬ সেপ্টেম্বর কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। পরবর্তী এক মাস আবেদন দাখিলের জন্য উন্মুক্ত থাকবে।

অর্থায়নের পাশাপাশি যেসব সেবা

অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ পরামর্শকের ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগ পাবেন।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

বাংলাদেশ ব্যাংক বলছে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করেন। এ বিবেচনায় কর্মসূচিটি কর্মসংস্থান সৃষ্টি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

/অ

  • বাংলাদেশ ব্যাংক
  • অনুদান
  • উদ্যোক্তা
এ সম্পর্কিত আরও খবর
চাকরির সুযাগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, আবেদন অনলাইনে
চাকরির সুযাগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, আবেদন অনলাইনে
পাঁচ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
পাঁচ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের আয় ২৬ হাজার কোটি টাকা
মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের আয় ২৬ হাজার কোটি টাকা
২৯ দিনে প্রবাসীর আয় এলো ২৬৬ কোটি ডলার
২৯ দিনে প্রবাসীর আয় এলো ২৬৬ কোটি ডলার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X