দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের উপহার হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
গত মঙ্গলবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার ও হিন্দু গ্রামের পূজামণ্ডপে এসব উপহার তুলে দেওয়া হয়।
প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং ১০টি করে শাড়ি দেওয়া হয়।
উপহার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গাবালী উপজেলার আরও চারটি পূজামণ্ডপে একইভাবে আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করা হয়। সব মিলিয়ে উপজেলার ছয়টি পূজামণ্ডপে এসব উপহার দেওয়া হয়েছে।
এমএম/