• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বাণিজ্য, দেশ টিভি
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের দর ও সরকারি বন্ডের সুদ কমে আসায় বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। এই প্রতিবেদন চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াবে কি না, সে বিষয়ে বাজারের প্রত্যাশায় প্রভাব ফেলতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩২ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৩৭ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বাজারে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ, প্রতি আউন্সে ৪ হাজার ৪৮৩ দশমিক ৩০ ডলারে।

এর আগে বুধবার স্বর্ণের দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। পরে দিনের শেষে দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের ডলারের সূচক কমে আসা এবং সরকারি বন্ডের সুদ কয়েক বছরের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, দুর্বল ডলার এবং যুক্তরাষ্ট্রের কিছুটা কম সুদের হার স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করছে। কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বরের বৈঠক নিয়ে কোনো আগাম নির্দেশনা না দেওয়ায় বাজারের প্রত্যাশার পরিবর্তনের প্রতি স্বর্ণ অত্যন্ত সংবেদনশীল বলেও জানান তিনি।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ ধরে নিচ্ছেন ব্যবসায়ীরা।

গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের পর সুদের হার বাড়ানোর প্রত্যাশা বেড়েছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ওপরে স্থায়ী থাকলে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে দেখা হলেও সুদের হার বাড়লে কোনো সুদ না পাওয়া এই ধাতুর আকর্ষণ কমে যায়।

এদিকে বুধবার প্রকাশিত বেসরকারি খাতের কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে কর্মসংস্থান মাঝারি হারে বেড়েছে। শুক্রবার প্রকাশিতব্য কৃষিখাতের বাইরের কর্মসংস্থান প্রতিবেদনটির দিকে এখন নজর বিনিয়োগকারীদের। প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থানের তথ্য এলে এবং সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৭ দশমিক ৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৭ দশমিক ৯৪ ডলারে উঠেছে।

সূত্র: রয়টার্স

/অ

  • স্বর্ণ
  • রুপা
এ সম্পর্কিত আরও খবর
শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কোটি টাকার সোনা
শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কোটি টাকার সোনা
তিন দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম
তিন দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম
দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X