দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত পরিবর্তন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম ঘোষণা না হওয়া পর্যন্ত শনিবার (২২ আগস্ট) সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়।
এর আগে ১৫ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। ওই দিন প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।
বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম পরিবর্তন করা হয়। তাই স্বর্ণ কেনার আগে সর্বশেষ মূল্য যাচাই করে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
যে আই