দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদের ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভায় সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করেন। একই সঙ্গে পরিচালকবৃন্দের নির্বাচন ও পুনর্নির্বাচন এবং ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক সোলায়মান কবির, পরিচালক মুশশারাত মাহাজাবিন, স্বতন্ত্র পরিচালক রহমত উল্লাহ মো. দস্ত গীর এনডিসি, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার সারাওয়াত সিরাজ এবং বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান।
এছাড়া সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার মো. আশরাফুজ্জামান ও মো. আব্দুল আহাদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ এবং কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএস/