দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (২২ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) ঘোষণা দিয়ে আজ থেকে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা। তার আগে ১৬ ডিসেম্বর ১ হাজার ৪৭০ টাকা, ১৪ ডিসেম্বর ৩ হাজার ৪৪২ টাকা এবং ১২ ডিসেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা।
এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৭৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৮০০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।
এর আগে রোববার ঘোষণা দিয়ে আজ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৯৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৬৯৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা। আজ সোমবার এই দামে সোনা বিক্রি হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৬২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
কে