দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পাঁচ ব্যাংকের সম্পদ ও দায় (অ্যাসেট–লাইবিলিটি) সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তরের পথে আর কোনো আইনি বা নীতিগত বাধা রইল না।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, একীভূতকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বেশ কিছু ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হবে।
ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে আলাদাভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয় ভেবে দেখার কথা জানায় অর্থ মন্ত্রণালয়।
এবি/