দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ৪২০ কোটি ৯ লাখ টাকা।
সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে কোরিয়ার এমএস পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে একটি এলএনজি কার্গো কেনা হবে। কার্গোটি আগামী বছরের ৯ থেকে ১০ জানুয়ারির মধ্যে সরবরাহ পাওয়ার কথা রয়েছে।
এই এলএনজি আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২২৫ টাকা ৬০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠকে এলএনজির পাশাপাশি চাল ও সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
এমএস/