দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৬ ও ৭ টাকা। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেল ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবি/