• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার চলাচলে যুক্তরাষ্ট্রের বাধা এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববাজার বিশ্লেষণে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫২ ডলার। এতে দিনের হিসেবে দাম বেড়েছে ০ দশমিক ৫২০ ডলার বা শূন্য দশমিক ৯৩ শতাংশ। তবে মাস হিসেবে কমেছে ৪ দশমিক ২০ শতাংশ এবং বছর হিসেবে ১৮ দশমিক ৬৩ শতাংশ।

অন্যদিকে ব্রেন্ট ক্রুডের সর্বশেষ মূল্য ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬০ দশমিক ৪৭ ডলার। দিনের হিসেবে দাম বেড়েছে ০ দশমিক ৬৫০ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ, তবে মাসিক হিসেবে কমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং বছর হিসেবে কমেছে ১৭ দশমিক ১০ শতাংশ।

প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ ডলারে। দৈনিক হিসেবে মূল্য বৃদ্ধি ০ দশমিক ০৭৬০ ডলার বা ১ দশমিক ৯৪ শতাংশ।

পেট্রোলিয়ামভিত্তিক গ্যাসোলিনের দাম বর্তমানে ১ দশমিক ৭১ ডলার। দিনের হিসেবে মূল্য ০ দশমিক ০১৪৭ ডলার বৃদ্ধি পেয়ে ০ দশমিক ৮৭ শতাংশ উন্নীত হয়েছে।

হিটিং অয়েলের দাম কমে দাঁড়িয়েছে ২ দশমিক ১২ ডলারে। দিনের হিসেবে দাম কমেছে ০ দশমিক ০০৮৭ ডলার বা শূন্য দশমিক ৪১ শতাংশ।

এদিকে কয়লার দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৩০ ডলারে। দিনের হিসেবে কমেছে ০ দশমিক ৩০ ডলার বা শূন্য দশমিক ২৮ শতাংশ।

ইথানলের মূল্যও কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৮ ডলারে। দিনের হিসেবে কমেছে ০ দশমিক ০২০০ ডলার বা ১ দশমিক ২৫ শতাংশ।

ইউরালস তেলের দামও কমে এখন দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫২ ডলারে। দিনের হিসেব অনুসারে কমেছে ০ দশমিক ৮০ ডলার বা ১ দশমিক ৫৯ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতিকে ঘিরে সরবরাহ ব্যাঘাতের আশঙ্কা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি উদ্যোগের ভবিষ্যৎ অনিশ্চয়তা তেলের দামে চাপ সৃষ্টি করছে।

জ্বালানি বাজার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস জানায়, ভেনেজুয়েলা ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্যাংকার অবরোধ এবং রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় বাজার সীমিত পরিসরে ঘুরপাক খাচ্ছে।

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিলেও ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকেই নজর। ইউরোপীয় ইউনিয়নের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত না করে আগামী দুই বছরে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ঋণ হিসেবে ৯০ বিলিয়ন ইউরো দেওয়ার জন্য তহবিল ধার করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষের শর্তে কোনো আপসের ইঙ্গিত দেননি। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রুশ সম্পদ দখলের চেষ্টাকে দিবালোকে ডাকাতি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে ইউক্রেন প্রথমবার ভূমধ্যসাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের একটি তেল ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। এতে রাশিয়ার তেল পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়বে কি না সে বিষয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদারের মধ্যেই এই মন্তব্য এসেছে।

বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ১ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে। দেশটি সম্প্রতি চীনের উদ্দেশে নিষেধাজ্ঞামুক্ত দুটি তেল কার্গো পাঠানোর অনুমতি দিয়েছে। তবে রাশিয়া থেকে আসা প্রায় তিন লাখ ব্যারেল ন্যাফথা বহনকারী একটি নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্যাংকার চলাচল বন্ধ বা দিক পরিবর্তন করেছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার স্ত্রী এবং ঘনিষ্ঠজনদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বেকার হিউজেসের তথ্য অনুযায়ী দেশটির সবচেয়ে বড় শেল তেলক্ষেত্র পার্মিয়ান বেসিনে সক্রিয় রিগের সংখ্যা এক সপ্তাহে তিনটি কমে দাঁড়িয়েছে ২৪৬–এ। যা ২০২১ সালের আগস্টের পর সর্বনিম্ন। রিগ সংখ্যা কমে যাওয়া ভবিষ্যৎ তেল সরবরাহ কমার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সূত্র রয়টার্স, ট্রেডিং ইকোনমিক্স

কে

  • তেল
  • জ্বালানি
এ সম্পর্কিত আরও খবর
প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা
প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।