দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৬ জুলাই)। এবার আরও কম দামে পাওয়া যাবে ডাল।
আজ শনিবার (১৫ জুলাই) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর থেকে দেওয়া চাল ৩০ টাকা কেজিপ্রতি বিক্রি করবে সংস্থাটি।
সংস্থাটি আরও বলে, ভোক্তারা সর্বোচ্চ ১ কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে ২ কেজি, সয়াবিন তেল লিটার ১শ টাকা করে সর্বোচ্চ ২ লিটার এবং ৩০ টাকা দরে চাল ৫ কেজি নিতে পারবেন। রোববার দুপুর ১২টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।