দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা হবে। পেঁয়াজ কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
সোমবার (১১ ডিসেম্বর) টিসিবি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেওয়া হচ্ছে। পেঁয়াজ সিন্ডিকেটে যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। এই খবরে ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। ৪৮ ঘণ্টার ব্যবধানে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ১৪০ টাকা আর খুচরায় রোববার বেশিরভাগ দোকানে ২৫০ টাকা কেজিতে বিক্রি হয় পেঁয়াজ। কোথাও কোথাও ২৮০ টাকায় উঠে যায়।
কেএইচ