দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে মূল্য তালিকা না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালকিনি বাজারের দুটি মাংসের দোকান, ভূরঘাটা বাজারে একটি মুরগির দোকান এবং গোপালপুর হাটের একটি মাংসের দোকানসহ চারটি দোকানে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন ও কালকিনি থানার এস.আই মো. রাজিব হোসেন প্রমুখ।
এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখার দায়ে চার দোকানদারকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি