• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ, ব্যাখ্যা দিলো কৃষি মন্ত্রণালয়

বাণিজ্য, দেশ টিভি
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ‘সার আমদানিতে নজিরবিহীন দুর্নীতি’ কিংবা ‘সরকারি অর্থ লোপাটের অভিনব উদ্যোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয় রাষ্ট্রীয় চুক্তির আওতায় (জি-টু-জি) এবং বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানির কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৫ সালে জারি করা পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ দেয়ার মাধ্যমে সার আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়। দর যাচাইয়ে বিএডিসির আমদানি করা সারের মূল্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বুলেটিন— আরগুস এফএমবি এবং ফার্টিকন—এ প্রকাশিত সাম্প্রতিক মূল্য তালিকা অনুসরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, অতীতে সর্বনিম্ন দরদাতার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় দরদাতাদের কাছ থেকেও একই সারের জন্য উচ্চ মূল্যে ক্রয় করতে হত, যা সরকারের বিপুল ক্ষতির কারণ ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কেবল সর্বনিম্ন দরে সরবরাহে সম্মতি দেয়া প্রতিষ্ঠানগুলোকে ক্রয়াদেশ দেয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হয়েছে এবং অস্বাভাবিক মুনাফার সুযোগ বন্ধ হয়েছে। কৃষি মন্ত্রণালয় জানায়, কোনো একক দেশের পক্ষে একসঙ্গে সম্পূর্ণ চাহিদা মেটানো সম্ভব নয় বলে দীর্ঘকাল ধরে বিভিন্ন দেশ থেকে সার আমদানি করা হয়ে থাকে। ভৌগোলিক দূরত্ব ও পরিবহন খরচের কারণে সিএফআর মূল্য দেশভেদে ভিন্ন হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। জাহাজ ভাড়া বাদে এফওবি এবং সিএফআর উভয় মূল্যের নির্ধারণ আন্তর্জাতিক বুলেটিনের ওপর ভিত্তি করেই হয়ে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ১৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টন টিএসপি, ২ লাখ ৫৫ হাজার টন ডিএপি এবং ৯০ হাজার টন এমওপি সরবরাহের কার্যাদেশ দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ছয়টি প্রতিষ্ঠানকে একই সরকারি দরে ৯০ হাজার টন টিএসপি ও ১ লাখ ২০ হাজার টন ডিএপি সরবরাহের কার্যাদেশ দেয়া হয়। মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, নির্দিষ্ট কোনো সারের জন্য কোনো দেশের ক্ষেত্রে একই মূল্যে সব আমদানিকারককে কার্যাদেশ দেয়া হয়েছে ভিন্ন-ভিন্ন দরে নয়। কোনো পক্ষপাত বা বৈষম্য দেখানো হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের স্বচ্ছ ও দৃঢ় পদক্ষেপের ফলে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দরে সার আমদানি ব্যর্থ হওয়ায় একটি মহল অপপ্রচারে নেমেছে। দায়িত্বশীল কর্মকর্তা বা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই বিভ্রান্তিকর পোস্ট ও প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। কৃষি মন্ত্রণালয় মনে করিয়ে দেয় যে, বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধ ধারণ করে দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করছে। মন্ত্রণালয় কৃষি খাতকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। শেষে কৃষি মন্ত্রণালয় অনুরোধ জানায়, দেশের খাদ্য নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কোনো সংবাদ বা পোস্ট প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার জন্য। গত এক বছরে কৃষি খাতে সরকারের সাফল্যের কারণে শাকসবজি, ধান, আলু, পেঁয়াজ, আমসহ বিভিন্ন ফসলের বাম্পার ফলন সম্ভব হয়েছে— যা দেশের খাদ্য নিরাপত্তায় বড় অবদান রেখেছে।

কে

আরও পড়ুন

শেরাটন ঢাকায় দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা পাকিস্তানের

  • কৃষি
এ সম্পর্কিত আরও খবর
ট্রেন দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান কৃষিমন্ত্রীর
ট্রেন দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান কৃষিমন্ত্রীর
মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান
মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান
দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: কৃষিমন্ত্রী
দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: কৃষিমন্ত্রী
কৃষকদের ফসল সুরক্ষায় বীমা চালুর উদ্যোগ: কৃষিমন্ত্রী
কৃষকদের ফসল সুরক্ষায় বীমা চালুর উদ্যোগ: কৃষিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।