দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বনানীতে শেরাটন ঢাকা আয়োজন করেছে দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ডগুলো অংশ নেয়।
শেরাটন ঢাকার স্বাক্ষর ক্যাম্পেইন Nikah by Sheraton Dhaka–এর অংশ হিসেবে বলরুম সাজানো হয়েছিল বাস্তবধর্মী বিয়ের থিমে। নবদম্পতিরা সেখানে ভেন্যু নির্বাচন, বিশেষায়িত মেনু ও সাজানো-প্যাকেজ নিয়ে Managers of Romance দলের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ নেন। এ ছাড়াও আগ্রহীরা ভবিষ্যতের জন্য ব্যক্তিগত সেশনের সময় নির্ধারণ করতে পেরেছেন।
আয়োজকরা জানান, এই ওয়েডিং ওপেন ডে বাংলাদেশের লাক্সারি ওয়েডিং আয়োজনে একটি মাইলফলক। এক্সক্লুসিভ এই ক্যাম্পেইন আগামী দুই বছর অব্যাহত থাকবে। ফলে যারা এবার অংশ নিতে পারেননি, ভবিষ্যতে তাদের জন্যও সুযোগ থাকবে।
এমএস/