দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত থেকে আমদানির পরেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে পাইকারি দরে কেজিতে দাম নেমে এসেছে ১৫০ থেকে ২২০ টাকার মধ্যে। খুচরা পর্যায়ে আড়াইশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
সোমবার (৩ জুলাই) রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যেখানে রোববার কাওরান বাজারে কেজিতে বিক্রি হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকায়। কিছুদিন আগেও দাম উঠেছিল ৬০০ টাকায়। ঈদের পরের দিন কোথাও কোথাও ৮০০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে কাঁচা মরিচ।
এ পরিস্থিতিতে রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয় থেকে কাঁচা মরিচ আমদানি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটির পর রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। রাতে আরও আসবে।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।
কৃষি মন্ত্রণালয়ের এই তথ্য প্রকাশের পর সন্ধ্যার আগেই কাঁচা মরিচের দাম কমে কেজি ৩০০ টাকায় চলে আসে। আর আজ সকাল হতেই কাঁচা মরিচের কেজি ২০০ টাকার নিচে চলে আসলো।