দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত থেকে পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এমন ঘাষণার পর রাতারাতি দাম বেড়ে গেল কেজিতে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। ব্যবসায়ীরা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি দাস বললেন, এটা তাদের দায়িত্বশীল আচরণ না।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে।
তপন কান্তি ঘোষ বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল, এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়।
সিনিয়র সচিব বলেন, যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন পরের দিন কিভাবে সেটার দাম ২০০ টাকা হয়ে গেল। দাম বাড়তে তো সময় লাগার কথা। কিন্তু এ ক্ষেত্রে ব্যবসায়ীর বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না।
সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন।
এফএইচ