দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন ও পাকিস্তান থেকে আমদানি করা ২২৬ টন পেঁয়াজ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে দেশে এসেছে। চলতি বছরের জুলাই থেকে সোমবার (১১ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে মোট ২ হাজার ৬৪৫ টন পেঁয়াজ খালাস হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, রোববার চীন থেকে আসা ১৬৮ টন পেঁয়াজ ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আজ (সোমবার) পাকিস্তান থেকে আসা ৫৮ টন পেঁয়াজ ছাড়পত্র দিয়েছি।
খালাসের অপেক্ষায় রয়েছে অনেক পেঁয়াজ। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।
ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। শুক্রবার এ খবরের পর থেকেই দেশের বাজারে এই পণ্যের দাম বাড়াতে শুরু করে।
কয়েকদিনের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম অন্তত ৫০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি খুচরায় বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।
জেডএ