• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, কেবল সরকারের আশায় না থেকে আমাদের সবার একত্রে কাজ করতে হবে। আমরাও প্রতিটি পরিস্থিতি থেকে শিখছি। কারণ সরকার চলমান নৈরাজ্য চায় না। চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আমাদের শ্রমিকের সংখ্যা অনেক বেশি। গুটিকয়েক যারা এই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তারা এটিকে একটি সফট টার্গেট হিসেবে নিয়েছে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনাদের সহযোগিতায় যা আরও দ্রুত এবং সুন্দর হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সেখ বশির উদ্দিন বলেন, প্রধান উদ্দেশ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সরকার এই বিষয়ে অনেক বেশি সেনসিটিভ। এজন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, অনেক জায়গায় শিল্পমালিকরা সমস্যাগুলো থেকে পৃথক হয়ে যাচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করবো, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যুক্ত হন। আপনারা যখন সরে আসেন তখন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

এই উপদেষ্টা বলেন, বর্তমানে অনেক ব্যবসায়ী সংগঠন। এগুলোকে রেশনালাইজ করতে হবে। আমাদের এতগুলো মন্ত্রণালয়েরও দরকার নেই। এগুলোকে কমিয়ে আনা অথবা একত্রিত করা যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোকেও কমিয়ে আনতে হবে অথবা মার্জ করতে হবে।

এলডিসি গ্রাজুয়েশন সম্পর্কে তিনি বলেন, আমাদের অবশ্যই এলডিসি গ্রাজুয়েশন করতে হবে। সেটা ২০২৬ না হয়ে ২০৩০ হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমাদের গ্রাজুয়েট হতেই হবে। আমরা কি তৈরি? হয়তো না। কিন্তু আমরা কি হতে পারি? আমি মনে করি হ্যাঁ। যদি আমরা যথাযথ নীতি তৈরি করতে পারি তাহলে সম্ভব। আজ হোক কাল হোক আমাদের বাণিজ্য উদার করতে হবে। আমরা যদি সাব-সেক্টরগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং পরিণামদর্শীভাবে নীতি নেওয়া শুরু করি তাহলে এটা সম্ভব। বিশ্ব বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখতে চায়। আমাদের নিজেদের যোগ্যতা তৈরি করতে হবে। কারও পরিচয়ে নয়, নিজেদের জোরে কাজ করতে হবে। যথাযথ কর কাঠামো নিতে হবে। কারণ সরকারের খরচ করার জন্য টাকা দরকার।

আরও পড়ুন

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপাল কেন্দ্রীয় ব্যাংক

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেন, ব্যাংকিং খাতকে চ্যানেলাইজড করতে হবে। যারা ব্যাংক লুট করেছে তাদের ভর্তুকি আমরা দেবো কেন? গত ১৫ বছরে যারা অডিট করেছে তাদের কারও সাজা হয়নি। বাংলাদেশ ব্যাংকের একজনকেও এখনো জবাবদিহির আওতায় আনা হয়নি। ব্যবসার উন্নয়নে পলিসি ঠিক করতে হবে। এখন এমন পলিসি হচ্ছে যার ফলে শিল্প উন্নতি করতে পারছে না। দেশের গ্যাসের দাম ৮-১০ টাকা, যা আমদানি করলে হয় ১৬ টাকা, কিন্তু সরকার রাখছে ৩০ টাকা। এভাবে চলতে থাকলে ছোট ছোট ব্যবসায়ীরা মাঠে মারা যাবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আইনশৃঙ্খলা ঠিক করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নতুন এক সমস্যার নাম মামলা বাণিজ্য। এটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এখন আমাদের পলিসি সাপোর্ট প্রয়োজন। তাহলেই ব্যবসা এগিয়ে যাবে। এলডিসি গ্রাজুয়েশন লক্ষ্যমাত্রা স্থগিত করতে হবে। আমরা বেঁচে থাকার সংগ্রামে আছি। তাই এটি স্থগিত করা প্রয়োজন।

কে

  • শিল্প
  • পরিস্থিতি
এ সম্পর্কিত আরও খবর
মেঘলার কণ্ঠে জগলুল হায়দারের ‘মন দিয়েছি’ 
মেঘলার কণ্ঠে জগলুল হায়দারের ‘মন দিয়েছি’ 
একসঙ্গে গাইলেন নানা প্রজন্মের শিল্পী
একসঙ্গে গাইলেন নানা প্রজন্মের শিল্পী
লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আয়-মূলধনের সঠিক তথ্য দিতে গড়িমসির শীর্ষে পোশাক শিল্প
আয়-মূলধনের সঠিক তথ্য দিতে গড়িমসির শীর্ষে পোশাক শিল্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।