• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
অর্থনৈতিক শুমারি

আয়-মূলধনের সঠিক তথ্য দিতে গড়িমসির শীর্ষে পোশাক শিল্প

দেশ টিভি ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি। চতুর্থ এই অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে ৭৩ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে অধিকাংশ অর্থনৈতিক ইউনিট ব্যয়ের সঠিক তথ্য দিতে চাইলেও আয় ও মূলধনের তথ্য দিতে গড়িমসি করছে।

শনিবার (২১ ডিসেম্বর) চলমান দেশব্যাপী অর্থনৈতিক শুমারি প্রকল্পে সাভার এলাকায় ফিল্ড ভিজিটে এ চিত্র দেখা গেছে।

সাভারে আশুলিয়ার বিবিএস জোনাল অফিসার আনোয়ার হোসেন বলেন, অনেক অর্থনৈতিক পরিবার বা ইউনিট আছে তারা আয়ের সঠিক তথ্য দিচ্ছে না। তবে তাদের যদি ঋণ থাকে, সেই তথ্য দিচ্ছে। এমনকি মূলধনের তথ্যও দিচ্ছে না। আয় কত হয়েছে এটা জিজ্ঞেস করলে বলে ‌‘কোনো রকম ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। আল্লাহ কোনো রকম চালিয়ে নিচ্ছে। বেচাকেনা নেই।’

কেন তথ্য দিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা হয়তো ভাবছে নতুন করে করজালে জড়িয়ে পড়ে কি না। আমাদের তথ্য দিতে সবচেয়ে গড়িমসি করছে পোশাক কারখানাগুলো। তারা একবার বলে সকালে এসো, আবার বলে বিকেলে এসো। এভাবে তিন থেকে চারদিন ফিরিয়ে দিচ্ছে।

সাভার কাঠগড়া এলাকায় স্যানিটারি ও ফিটিংস আইটেম বিক্রি করছে মেসার্স জুবায়েদ এন্টারপ্রাইজ। দোকানে তিনজন কর্মী। তাদের প্রতেক্যের মাসিক বেতন ১২ হাজার টাকা। ফলে বছরে এদের জন্য ব্যয় ৪ লাখ ৩২ হাজার টাকা। অন্যদিকে মাসে দোকান ভাড়া ৩০ হাজার টাকা। সেই হিসাবে বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় আছে। এছাড়া দোকানে কয়েক কোটি টাকার মালামাল আছে। গড়ে বছরে দোকানের জন্য ব্যয় আছে ১০ থেকে ১২ লাখ টাকা। অথচ দোকানের মালিকের দাবি, বছরে এই দোকান থেকে ৩ লাখ টাকার বেশি আয় নেই।

সাভার এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, অর্থনৈতিক শুমারিতে প্রায় ৭০টি প্রশ্ন জিজ্ঞাসা করছেন গণনাকারীরা। সারাদেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারির জন্য তথ্য সংগ্রহ করছেন। অর্থনৈতিক ইউনিটগুলো সব তথ্য দিলেও আয়-ব্যয় ও মূলধনের তথ্য দিতে গড়িমসি করছে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবারের শুমারিতেই প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন পদে কর্মরত আছেন, সেসব তথ্য তুলে ধরা হচ্ছে। অনলাইনে ব্যবসা ও ফ্রিল্যান্সিংয়ের তথ্যও খানা থেকে সংগ্রহ করা হচ্ছে।

গণনাকারী আব্দুল হান্নান বাপ্পী জাগো নিউজকে বলেন, কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে সে বিষয়ে আগেই প্রশিক্ষণ দিয়েছে বিবিএস। সেই ফরমেট অনুযায়ী আমরা তথ্য নিচ্ছি। সব তথ্য দিলেও ব্যয় ও আয়ের তথ্য তারা দিতে চায় না। তখন আমরা নানান ধরনের প্রশ্ন করে তথ্য নিয়ে আসছি। দরকার হয় একাধিকবার আমরা তথ্য সংগ্রহ করতে যাচ্ছি। সবাই মোটামোটি তথ্য দিচ্ছে। তবে পোশাক কারখানাগুলো ঝামেলা করছে।

দেশের সব অর্থনৈতিক ইউনিটের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভ্যানগাড়িতে সবজি বিক্রির তথ্যও বাদ যাচ্ছে না। এছাড়া দেশে গড়ে ওঠা অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানও এবার অর্থনৈতিক শুমারির হিসাবে আসবে।

দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। অনেক অর্থনৈতিক ইউনিট আয়ের সঠিক তথ্য দিতে গড়িমসি করবে, এটা ধরে নিয়েই নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেছে বিবিএস। এজন্য তথ্য সংগ্রহ ও চেকিংয়ের কাজ সমানতালে করা হচ্ছে। যেসব তথ্য সংগ্রহকারী ভুল তথ্য নিয়ে আসছে তাদের পুনরায় খানা বা অর্থনৈতিক ইউনিটগুলোতে পাঠানো হচ্ছে।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সুপারভাইজার সেলিনা আক্তার জানান, তিনি ৬ জন তথ্য সংগ্রহকারী দলের নেতৃত্ব দিচ্ছেন। তার দলের সদস্যরা মাঠে নেমে জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। কাজের প্রতি তাদের আগ্রহ এবং আন্তরিকতা চোখে পড়ার মতো।

গাজীপুর জেলার শুমারি সমন্বয়কারী মুরশিদা ইয়াসমিন জানান, তাদের দায়িত্বে ৭৭৯ জন তথ্য সংগ্রহকারী আছেন। প্রথম দিকে কিছু সমস্যা হলেও তারা দ্রুত সমাধান করেছেন। সেলিনা আক্তার এবং মুরশিদা ইয়াসমিন জানান, তথ্য সংগ্রহকারীরা মাঠে নানা ধরনের সমস্যার সম্মুখীন হলেও তারা একে অপরকে সহযোগিতা করছেন এবং সমস্যা সমাধানে সক্ষম হচ্ছেন।

মাঠ পর্যায়ে কিছু চ্যালেঞ্জও রয়েছে। মুদি দোকানি রহিম মিয়া বলেন, আমার আয় নেই। আমি লসে আছি। আপনি আমাদের আয়-ব্যয়ের হিসাব জেনে কী করবেন? সরকার কি আমাকে সাহায্য করবে?

আরও পড়ুন

‘চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে’

আন্দোলনে নিহত ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

গণনাকারী নাজমা খাতুন বলেন, মাঠে তথ্য সংগ্রহের সময় প্রায়ই দেখা গেছে লোকেরা আয়-ব্যয়ের সঠিক হিসাব দিতে ভয় পাচ্ছে। তবে যখন তাদের বোঝানো হয় যে এ তথ্য আয়কর সংক্রান্ত নয়, তখন তারা সহযোগিতা করছেন। এটা গুরুত্বপূর্ণ যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও গণনাকারীরা জনগণকে সঠিকভাবে বোঝান, যাতে তারা সঠিক তথ্য প্রদান করতে পারে।

প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার সংবাদমাধ্যমকে বলেন, আমরা তথ্য সংগ্রহের পাশাপাশি চেকও করছি। শতভাগ নির্ভুল একটি অর্থনৈতিক শুমারি উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা আছে। যেসব তথ্য সন্দেহ মনে হচ্ছে, সেটি পুনরায় ফেরত পাঠাচ্ছি। তথ্য সংগ্রহের পাশাপাশি আমরা চেকও করছি। আশা করছি প্রযুক্তির সহায়তায় এবার একটি নির্ভুল অর্থনৈতিক শুমারি পাবে দেশবাসী।

কে

  • অর্থনৈতিক শুমারি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।