• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য
নানা পরিস্থিতির প্রভাব

রপ্তানি আয়ে ধীরগতি

কবির হোসেন
  ১৫ জুলাই ২০২৪, ০৯:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে রপ্তানি আয়ে দেখা দিয়েছে ধীর গতি। সাম্প্রতিক সময়ের নানা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন মন্তব্যই করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন দেশের রপ্তানি আয়ে দেখা দিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক নানা পরিস্থিতির প্রভাব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৫১.৫৪ বিলিয়ন ডলার; অন্যদিকে এর আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৫০.৫২ বিলিয়ন ডলার। সার্বিকভাবে এ সময়ের মধ্যে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ২.০১ শতাংশ হলেও, রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি কমেছে ৮.৪৭ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক খাতে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় হয়েছিল ৪৩.৮৫ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতে প্রবৃদ্ধি ২.৮৬ শতাংশ হলেও রপ্তানি লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি কমেছে ৭.৬৩ শতাংশ। নিটপণ্যে রপ্তানি প্রবৃদ্ধি ৬.১৫ শতাংশ হলেও ২০২৩-২৪ অর্থবছরে ওভেন খাতে রপ্তানি কমেছে আগের বছরের থেকে ১.০৯ শতাংশ। এছাড়া সবশেষ অর্থবছরে রপ্তানিতে ধস নেমেছে হোম টেক্সটাইল খাতে। এ খাতে রপ্তানি আগের বছরের চেয়ে কমেছে প্রায় ২৫ শতাংশ। পোশাক শিল্পের ক্ষেত্রে উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রচলিত বাজারগুলোর পাশাপাশি রপ্তানির গতি কমেছে নতুন বাজারগুলোতেও। বাংলাদেশের তৈরি পোশাকের অর্ধেকেরই গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ২০২২-২৩ অর্থবছরে যেখানে রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ৯.৯৩ শতাংশ, সেখানে সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে প্রবৃদ্ধি মাত্র ২ শতাংশ। সবচেয়ে আশঙ্কাজনক হলো, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাজার জার্মানিতে রপ্তানি কমছে ধারাবাহিকভাবে। ২০২২-২৩ অর্থবছরে সেখানে রপ্তানি হ্রাস পেয়েছিল ৬.৮১ শতাংশ, সেখানে সদ্য শেষ হওয়া অর্থবছরে রপ্তানি হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি রপ্তানি ক্রমান্বয়ে কমছে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারেও।

সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না দেশের রপ্তানিকারকদের জন্য। যতই দিন যাচ্ছে রপ্তানির ক্ষেত্রে পরিস্থিতির যেন অবনতি হচ্ছে। এজন্য রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতারা দুষছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিকে। তাদের দাবি, এনবিআরের ট্যারিফ নীতি এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির কারণে বেড়ে যাওয়া সুদের হারের প্রভাব পড়ছে দেশের শিল্প উৎপাদনে, যার জেরে আন্তর্জাতিক বাজারে সুবিধা করতে পারছেন না দেশীয় রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরাও আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানি সক্ষমতা বজায় রাখতে ব্যবসায়ীদের প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বহাল রাখার পাশাপাশি রপ্তানিবান্ধব নীতি প্রণয়নের ওপর জোর দিচ্ছেন।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন,

দেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক বছর ধরেই পুরো বিশ্বের অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। এর পাশাপাশি তাদের দেশে ইদানীং মূল্যস্ফীতি প্রবণতা দেখা দিয়েছে, ফলে তাদের ক্রয়ের ক্ষমতা ও প্রবণতা হ্রাস পেয়েছে। পাশাপাশি বাংলাদেশেও মূল্যস্ফীতির কারণে সব ধরনের জিনিসের দাম বাড়ছে; সঙ্গে জ্বালানি ও বিদ্যুতের দামও বেড়েছে। এজন্য কারখানা মালিকদের বাড়াতে হচ্ছে শ্রমিক-কর্মকর্তাদের বেতন। এ সবকিছুর প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম রপ্তানিকারকদের জন্য দেওয়া প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। বলেন, এর ফলে বাংলাদেশের পুরো গার্মেন্টস সেক্টর হুমকির মুখে পড়ে গেল। এর তীব্র প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের উদ্বেগকে যৌক্তিক বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

স্বর্ণের দাম বাড়ল

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী: প্রধানমন্ত্রী

তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে বিশেষ করে জ্বালানি ও বিদ্যুতের দামের ঊর্ধ্বগতির কারণে পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের যে কঠোর মুদ্রানীতি, তার কারণে শুধু সুদের হারই বেড়ে যায়নি, পাশাপাশি ব্যবসায়ীদের ঋণ পাওয়ার সুযোগও হ্রাস পেয়েছে। এছাড়া বর্তমান সুদের হারে শুধু গার্মেন্টস সেক্টরই নয়, যে কোন ব্যবসা পরিচালনা করাই অত্যন্ত কঠিন।

চলমান এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করতে নীতিগত পরিবর্তন আনার পরামর্শ সংশ্লিষ্টদের।

কে

  • রপ্তানি
  • গতি
  • পরিস্থিতি
এ সম্পর্কিত আরও খবর
বিআরআই বাণিজ্যে মুনাফা বাড়বে চীনা রপ্তানিকারকদের
বিআরআই বাণিজ্যে মুনাফা বাড়বে চীনা রপ্তানিকারকদের
চাঁদপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
চাঁদপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে প্রস্তুতির নির্দেশ
সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে প্রস্তুতির নির্দেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।