• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

ঋণ পরিশোধের প্রভাবে ১১ মাসে খরচ ৩ বিলিয়ন ডলার

বাণিজ্য, দেশ টিভি
  ২৭ জুন ২০২৪, ০৭:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের ১১ মাসেই ঋণ পরিশোধে ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে বাংলাদেশ। মেগা প্রকল্পের ‘আসল’ পরিশোধের প্রভাবে এ খরচ হয়েছে। যা এযাবৎকালের রেকর্ড।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ জুন) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে, অর্থাৎ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে সময়ের মধ্যে বাংলাদেশ তার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের মোট পরিশোধ করেছে ৩.০৬৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ২.৪৬৭ বিলিয়ন ডলার, যা পুরো অর্থবছর শেষে ২.৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

ইআরডির কর্মকর্তারা জানান, মূলত গত অর্থবছর থেকে বৈদেশিক ঋণের আসল পরিশোধের চাপ বেড়েছে। চলতি অর্থবছর এবং আগামী অর্থবছরে আসল পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে।

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত সরকার আসল বাবদ পরিশোধ করেছে ১.৮ বিলিন ডলার যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১.৫৮ বিলিয়ন ডলার। অন্যদিকে বাংলাদেশকে বাজারভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (এসওএফআর) বেড়েছে। বর্তমানে এসওএফআর ৫ শতাংশের বেশি যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির আগে ১ শতাংশের কম ছিল। আবার বাংলাদেশের বাজারভিত্তিক ঋণও ক্রমাগত বাড়ছে। এ কারণে বাংলাদেশকে এখন সুদ বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে।

চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে সুদ পরিশোধ বেড়েছে ৪২ শতাংশ। ইআরডির তথ্য অনুযায়ী, সরকার চলতি অর্থবছরে সুদ বাবদ পরিশোধ করেছে ১.২৫ বিলিয়ন ডলার যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮৮২.৮৬ মিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ৩৩ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাবে ডিএনসিসি

আজিজের ভাইদের এনআইডি জালিয়াতি, জড়িতদের সর্বোচ্চ শাস্তি

ভারত-চীন-রাশিয়া থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে : প্রধানমন্ত্রী

‘শহরের নির্ধারিত আয়ের মানুষ খুব বেশি চাপে আছে’

‘সংশ্লিষ্টদের উদাসীনতায় সুন্দরবনের মধুর জিআই সনদ হাতিয়েছে ভারত’

আবারও বাড়ল স্বর্ণের দাম 

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মে পর্যন্ত সরকার প্রতিশ্রুতি পেয়েছে ৭.৯২ বিলিয়ন ডলারের যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫.৯৭৪ বিলিয়ন ডলার। উন্নয়ন সহযোগীদের মধ্যে জুলাই থেকে মে সময়ে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই সংস্থাটির সঙ্গে সরকার ১১ মাসে ২.৬৯ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। এরপর জাপানের কাছ থেকে ২.০৩ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের কাছ থেকে ১.৪১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে সরকার।

অন্যদিকে, অর্থবছরের জুলাই থেকে মে সময়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ৭.০২ বিলিয়ন ডলার অর্থছাড় করেছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬.৯৮ বিলিয়ন ডলার। ১১ মাসে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে জাপান। এই দেশ থেকে ছাড় হয়েছে ১.৮ বিলিয়ন ডলার। এডিবি ১.৫৯ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ছাড় করেছে ১.৪ বিলিয়ন ডলার।

কে

  • ডলার
  • খরচ
  • ঋণ পরিশোধ
এ সম্পর্কিত আরও খবর
রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
৩০০ মিলিয়ন ডলারের ভাসমান সৌর প্রকল্প বাতিল করল পাকিস্তান
৩০০ মিলিয়ন ডলারের ভাসমান সৌর প্রকল্প বাতিল করল পাকিস্তান
রেমিট্যান্সে সুবাতাস, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার
রেমিট্যান্সে সুবাতাস, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।