দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ করে বেড়ে গেছে মুরগির মাংস, ডিম ও মসলার দাম। বিক্রেতারা বলছেন, তীব্র দাবদাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগীর ফার্মগুলো। অন্যদিকে জিনিসের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন কঠোর মনিটরিং সেল গঠন।
রাজধানীর কারওয়ান বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বেড়েছে বেশ কিছুর।
এদিকে কোরবানের বাকি ১ মাস। এরইমধ্যে সরগরম মসলার বাজার। দাম হাক্কাছে আকাশচুম্বি। মসলার দাম বেড়েছে ১শ থেকে ২শ টাকা পর্যন্ত। এলাচ ৩হাজার থেকে ৩৫শ, জিরা ৬শ থেকে ৭শ।
অন্যদিকে সাধারণ মানুষের আমিষের চাহিদা যেন পূরণ হবার নয়। মুরগি মাংস কেজিতে ২০ বেড়ে বিক্রি হচ্ছে ২২০টাকা আর ডজন প্রতি ডিমে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন আগের দামে বিক্রি করা হচ্ছে মাংস। খাসি ১ হাজার থেকে ১২শ, গরুর মাংস মানভেদে ৭৮০ থেকে ৯০০ টাকা।
মাছ বাজারের দৃশ প্রায় একই একম। রুই ৩শ, তেলাপিয়া ২শ, বায়িং মাস ৮শ, পাঙ্গাস ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতারা বলছে সঠিকভাবে বাজার মনিটরিং হলে প্রতিনিয়ত দাম বৃদ্ধি সম্ভব হতো না।
এফএইচ