দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রয়োজন হলে ঢাকা এবং আশেপাশের এলাকায় দেওয়া হবে লোডশেডিং বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার (১০ মে) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।
তিনি বলেন, প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে।
দাম বৃদ্ধি নিয়ে নসরুল হামিদ বলেন, তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে। তবে বিদ্যুতের দাম বছরের চারবার কমবে-বাড়বে।
এসময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে। সময় মতো অর্থের জোগান দেওয়া হলে, কোনো সমস্যা হবে না।
এফএইচ