দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০৩১ সালের মধ্যে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩ লাখ কৃষক সুবিধা পাবে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে ডিজেল ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া কমে আসবে।
বুধবার (২০ মার্চ) জার্মানিতে 'বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ ২০২৪'-এর 'ডায়ালগ হাব: এনার্জি-ওয়াটার-ফুড নেক্সাস: হলিস্টিক সল্যুশনস ফর ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাই পাসওয়ার্ড বাই রিনিউয়েবলস' শীর্ষক প্যানেল ডিসকাশনে এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয়। টেকসই কৃষি ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি তাই লক্ষণীয়। ডিজেল থেকে সোলার সেচ পাম্প শুধু কার্বন নিঃসরণই কমাবে না; একই সঙ্গে ভূগর্ভস্থ জল সম্পদ সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক জোগান ও অভিজ্ঞতার বিনিময় টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। জার্মানিসহ উন্নত দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তরে অগ্রণী ভূমিকা পালন করা উচিত বলে এ সময় মন্তব্য করেন তিনি।
এও