দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেঁয়াজের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় দাম বেশি রাখার অভিযোগে ১১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সারা দেশে ৫৭টি টিম কর্তৃক ১১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিপি/