দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি বাজারে চারদিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজিতে ১৩ টাকা এবং দেশি পেঁয়াজ ১০ টাকা করে বেড়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের হিলি বাজার থেকে এসব তথ্য জানা যায়।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, বন্দরে পেঁয়াজ আমদানি কমে গেছে। ভারতেও দাম বেশি। চারদিন আগেও আমদানির পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করা হয়েছে। বর্তমান তা ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি করা হয়েছে ৮০ টাকা কেজি দরে।
হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়া বিপাকে পড়েছেন ক্রেতারা।
এফএইচ