দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে আরও ২০ লাখ টাকা বেশি প্রণোদনা দেওয়ার ঘোষণা করেছে সরকার। এ প্রণোদনার আওতায় আসবে দেশের ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। তারা পাবে ১৬ কোটি ২০ লাখ টাকা। সেই সঙ্গে দেওয়া হবে বিনামূল্যে বীজ ও সার।
মঙ্গলবার (২৯ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এই প্রণোদনা দেওয়া হবে। এ সংক্রান্ত আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে। মাঠ পর্যায়ে শিগগিরই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।
এখানে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরে নাবী জাতের (লেইট ভ্যারাইটি) গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে ১৬ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে।
প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজের নাবী জাতের এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
এছাড়া জমি প্রস্তুত ও শ্রমিকের মজুরি বাবদ কৃষককে দুই হাজার টাকা করে নগদ দেওয়া হবে।
নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নাবী জাতের পেঁয়াজ রোপণ করা হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই পেঁয়াজ বাজারে আসবে।
এর আগে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে প্রথম ধাপে ১৮ হাজার কৃষককে ১৬ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। ওই পেঁয়াজ নভেম্বর ও ডিসেম্বর মাসে বাজারে আসবে।