• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

এফডিআর কী, কত টাকায় কত মুনাফা

বাণিজ্য, দেশ টিভি
  ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাতে কিছু বাড়তি টাকা জমলেই অনেকে দ্বিধায় পড়ে যান, এই টাকা কোথায় রাখবেন, কী করবেন। সচেতন অনেকেই নিরাপদ বিনিয়োগের পথ খোঁজেন। কারণ, তাঁরা জানেন, মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে হলে বিনিয়োগের বিকল্প নেই। টাকা অলস পড়ে থাকা মানেই তার মান কমে যাওয়া। তবে নিরাপদ বিনিয়োগেরও রকমফের রয়েছে। কেউ মনে করেন, সঞ্চয়পত্রই সেরা। আবার কেউ ভাবেন, এফডিআর ভালো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এখানে বলে রাখা ভালো, সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সঞ্চিত টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে যায়। মেয়াদপূর্তির আগে সে টাকা তুলতে হলে প্রাপ্য মুনাফার হার কমে যেতে পারে। কেউ যদি স্বল্প সময়ের জন্য বিনিয়োগের মাধ্যম খোঁজেন, তাঁর জন্য সমাধান হতে পারে এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট।

এফডিআরে ন্যূনতম আমানত কত, মেয়াদ কত দিনের

এফডিআর হলো ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য এককালীন টাকা জমা রাখার একটি আমানত পদ্ধতি, যেখানে জমা করা টাকার ওপর একটি নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। ব্যাংকভেদে এফডিআরের ন্যূনতম জমার পরিমাণ ও মেয়াদ ভিন্ন হয়। কোনো ব্যাংকে এক মাস, আবার কোনো ব্যাংকে তিন মাস বা তার বেশি মেয়াদে এফডিআর করার সুযোগ রয়েছে। মেয়াদের আগে সাধারণত এই টাকা তোলা যায় না।

এবার আসা যাক মুনাফার হিসাবে। বাংলাদেশে আমানতে মুনাফার হার সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। চলতি নভেম্বরে কয়েকটি ব্যাংকের প্রকাশিত এক বছর মেয়াদি এফডিআরের বার্ষিক সুদ বা মুনাফার হার ৮ থেকে ৮ দশমিক ৭৫ শতাংশের মধ্যে রয়েছে। ব্যাংকভেদে এই হার পরিবর্তিত হয়।

কত টাকায় কত মুনাফা

ধরা যাক, আপনি এক লাখ টাকা এক বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। সেই ব্যাংক আপনাকে বার্ষিক ৮ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা দেবে। সরল হিসাবে এক বছর পর মেয়াদ পূর্ণ হলে আপনি আসল-মুনাফাসহ পাবেন ১ লাখ ৯ হাজার টাকা। এখানে বলে রাখা ভালো, ৯ শতাংশ মুনাফা মানেই এক লাখ টাকায় ৮ হাজার ৫০০ টাকা মুনাফা পাওয়া নয়। কারণ, এফডিআরেও উৎসে কর কাটা হয়।

আয়কর আইন অনুযায়ী ব্যক্তিশ্রেণির আমানতকারীর ব্যাংক আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে করের হার ১০ শতাংশ। সে হিসাবে, এফডিআরে এক লাখ টাকা এক বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদপূর্তির পর মুনাফা পাবেন ৭ হাজার ৬৫০ টাকা। আরও একটি বিষয়। এফডিআরে জমা করা আমানতের বিপরীতে ঋণ পাওয়া সম্ভব।

আরও পড়ুন

পাঁচ দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪ দিনে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

কোন ব্যাংকে এফডিআর করবেন

বাংলাদেশের আর্থিক খাত বেশ কয়েক বছর ধরেই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কিছু ব্যাংক ঝুঁকিতেও রয়েছে। কাজেই এফডিআর করার আগে অবশ্যই মুনাফার হার, ব্যাংকের স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয় যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। এসব তথ্যের ভিত্তিতেই আপনাকে ব্যাংক বাছাই করতে হবে।

এমজে

  • এফডিআর
  • মুনাফা
  • ব্যাংক-বীমা
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষার্থী ও মুনাফার আশায় ভারতে আসছে ব্রিটেনের অভিজাত স্কুলগুলো
শিক্ষার্থী ও মুনাফার আশায় ভারতে আসছে ব্রিটেনের অভিজাত স্কুলগুলো
সর্বজনীন পেনশনে মুনাফাসহ বাড়লো যেসব সুবিধা
সর্বজনীন পেনশনে মুনাফাসহ বাড়লো যেসব সুবিধা
মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের আয় ২৬ হাজার কোটি টাকা
মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের আয় ২৬ হাজার কোটি টাকা
চিনিতে লোকসান, মদ বিক্রিতে রেকর্ড ২২৪ কোটি টাকা মুনাফা কেরুর
চিনিতে লোকসান, মদ বিক্রিতে রেকর্ড ২২৪ কোটি টাকা মুনাফা কেরুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X